বানিয়াচং সমবায় অফিসের ফাইলপত্র আগুনে পুড়িয়েছে দুবৃর্ত্তরা


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং উপজেলা সমবায় অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে ওই অফিসের স্টাফ কক্ষের তালার সীটকারী ভেঙ্গে দুবৃর্ত্তরা ভেতরে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ নথিপত্র অফিস কক্ষের সামনে আগুন পুড়ায়। উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে সমবায় অধিদপ্তর। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, থানার তদন্ত ওসি দেলোয়ার হুসেন ও উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অফিস স্টাফরা বুধবার সকাল ৯টার দিকে অফিসে এসে দেখেন কক্ষের দরজার তালাসহ সীটকারী ভাঙ্গা। কক্ষের সামনে দেখতে পান আগুনে পুড়ানোর কাগজপত্রের ছাইয়ের স্তুপ। জানা গেছে, অডিট নোট ফাইল, সিভিএফ রেজিস্ট্রার, অডিট নোট নিবন্ধন রেজিস্ট্রার, শেয়ার সঞ্চয় খাতা, মৎস্যজীবি অগানাইজ কাগজপত্র আগুনে পুড়েছে দুবৃর্ত্তরা। এ ব্যাপারে জানতে গতকাল বিকালে মুঠোফোনে যোগাযোগ করলে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, সকালে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। জিডি কিংবা মামলা দায়ের করতে সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব থানায় গেছেন।




