দক্ষিণ সুরমায় লেগুনার সিলিন্ডার বিস্ফোরণ: গুরতর আহত ১


নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় লেগুনার সিলিন্ডার বিস্ফোরণে ১ জন গুরতর আহত হয়েছেন।
তার নাম জাবের আহমদ (২৯)। তিনি মোগলাবাজার থানার ভাঙ্গি এলাকার মনসুর আলীর পুত্র। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেগুনাটি সম্পুর্ন পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাবের তার নিজের লেগুনায় (নং, সিলেট ছ- ১১,১১৯৭) এ কিছু কাজ করছিলেন। এমন সময় সিলিন্ডার লিকেজ হয়ে গাড়িটিতে আগুন ধরে।
জাবেরকে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা উদ্ধার করেন। তার মুখমন্ডল সম্পুর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন পাশের কামরান মোটর্সের মালিক শোয়েব আহমদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করেন।দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ বলেছেন, আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করি। গাড়ির সিলিন্ডারের বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলেই আমাদের ধারণা।
দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




