লিড নিউজ

দিরাই কলেজ রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে জনগণ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই পৌরশহরের শাল্লা রোড, সুনামগঞ্জ রোড, কলেজ রোড ও শ্যামারচর রোড এর চৌ-মোহনায় অবস্থিত শহরের ব্যস্ততম বাসষ্টেশন ও কলেজ রোড ছোট বড় খানা খন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে এ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যানবাহন ও পথচারিরা জীবনের ঝুকি নিয়ে চলা ফেরা করছেন। কলেজ রোডের ব্যবসায়ী হাম্মাদ আহমদ বলেন, এখানে দোকান খুলে বড় বিপদে পড়েছি, সামান্য বৃষ্টি হলে বাসষ্টেশন থেকে কলেজ রোড পর্যন্ত সারা রাস্তা পানিতে ভরে যায়, যানবাহন ও পথচারিরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে আসা যাওয়া করেন জরুরী কাজ ছাড়া এ রাস্তা দিয়ে কেউ আসতে চাননা, আমরা সরকার কে টেক্স দেই বেশি সুবিধা পাই কম।

বাস ষ্টেশনের ব্যবসায়ী সাইফুল মিয়া বলেন যে দিন বৃষ্টি হয় সে দিন আর ব্যবসা হয়না, কারণ এ রাস্তা দিয়ে আসলে কাস্টমারদের কাঁদা মাখাা হয়ে বাড়ি ফিরতে হয়।আমরা অনেক আন্দোলন করে ও কোনো ফল পাইনি। আমাদের শহরের রাস্তার চেয়ে অনেক গ্রামের রাস্তাই ভালো। শিক্ষক শাহাব উদ্দিন বলেন এ রাস্তায় বাসা নিয়ে বিপদে পড়েছি, একটু বৃষ্টি হলেই ভালো জামা পড়ে স্কুলে যাওয়া যায়না, বেশি সমস্যা হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের, অনেক দিন ধরে ব্যস্ততম এ রাস্তার বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই আমাদের এ অবস্থা।

ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষোভের সাথে জানান, আমাদের এলাকার নেতারা নির্বাচন আসলে তাদের প্রার্থীর পক্ষে সাফাই গাইতে আসেন, নানা রকম আশ্বাস দেন পরে সব ভুলে যান, এখন সবাই নিজ স্বার্থ হাসিলে ও প্রতিপক্ষ কে গায়েল করতে ব্যস্ত, রাস্তার খবর নেওয়ার সময় তাদের কোথায়। কলেজ ছাত্রী তামান্না আক্তার বলেন, বাসষ্টেশনের যানজট আর খানা খন্দে ভরা রাস্তা দিয়ে কলেজে যেতে মন চায়না, যে দিন বৃষ্টি হয় সে দিন কাঁদা মাখা হয়ে বাসায় ফিরতে হয়। দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন, বাসষ্টেশন এবং কলেজ রোড সড়ক ও জনপদ বিভাগের রাস্তা, আমি বহুদিন এ ব্যস্ততম রাস্তা দ্রুত মেরামত করতে কর্তপক্ষ কে অনুরোধ করেছি, কিন্তু দীর্ঘদিন পরেও এ বেহাল রাস্তা টি সংস্কার করছেন না তারা , জনগনের দৃুর্ভোগের কথা চিন্তা করে আমি কয়েকবার এ রাস্তায় ইট বালু ফেলে জনদুর্ভোগ কমানোর চেষ্টা করেছি।

Related Articles

Back to top button