লিড নিউজ
শায়েস্তাগঞ্জের আলোচিত বস্তার বাড়ির মাদক ব্যবসায়ী গ্রেফতার


সিলেট মিডিয়া ডেস্ক ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত বস্তার বাড়ির মাদক ব্যবসায়ী আলমগীর (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে ২২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ.
শনিবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম গ্রামের বস্তার বাড়ির আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আলমগীর বস্তার বাড়ির নবু মিয়ার পুত্র। এর সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান।




