লিড নিউজ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে :  জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় সৌরভ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের দুবাই প্রবাসি বাবলু মিয়ার শিশু ছেলে সৌরভ। শিশুটি ফয়েজে মোড় এলাকা প্রি-ক্যাডেট কোচিং স্কুলের নার্সারী ক্লাসে পড়তেন।  রোববার সকালে স্কুলে পরীক্ষার শেষে বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি পাকা সড়কে মুখ থুবড়ে পড়ে। এ সময় মোটরসাইকেলসহ চালক দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত শিশু ছাত্র সৌরভকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Related Articles

Back to top button