লিড নিউজ
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা নাগাদ শ্রীমঙ্গল উপজেলার সাতগাও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকাগামী হাজার হাজার যাত্রী দূর্ভোগে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি এবি সিদ্দিকী।




