লিড নিউজ

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট থানার ল্যাংড়া হাওড় এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল জানতে পারে গোয়াইনঘাট থানার ল্যাংড়া হাওর গ্রামের আপতাব আলীর ছেলে মো. আবুদল কাইযুম(২৮), মো. আবুল কালাম(২৪) এর বসতঘরে মদের একটি চালান মজুদ আছে।

তারই ভিত্তিতে অভিযানিক দল অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি ঢের পেয়ে দুই মাদক ব্যবসায়ী ভাই সটকে পড়ে। পরে তাদের বসতঘর থেকে ভারতীয় মদ অফিসার চয়েস- ৪৫, অফিসার চয়েস ব্লু -৩৩, ব্ল্যাক হুইস্কি-১১, ব্লু রিভন্ড ট্যাংগো-২১ বোতল উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক বাজার মূল্যে ১লাখ ৪২হাজার ৫শত টাকা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পথে মাদক এনে বিভিন্ন কৌশল ব্যবহার করে মজুদ ্রাখত। পরে সুযোগ বুঝে তারা দেশের বিভিন্নপ্রান্তে মদগুলো যোগান দিত। উদ্ধারকৃত মদ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Back to top button