নিবন্ধন পেল বেটার ফিউচার সমাজ কল্যাণ সংস্থা


সিলেটমিডিয়াডেস্ক: চট্টগ্রামের তরূণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশের ক্রিড়াঙ্গনে অংশগ্রহণ, সমাজ সেবামূলক কার্যক্রমে অবদান ও সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় এনে তাদেরকে কারিগরী শিক্ষা প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করা লক্ষ্যে বেটার ফিউচার সমাজ কল্যাণ সংস্থা গঠন করা হয় ২০১৫ সালে।

মঙ্গলবার বেটার ফিউচার সমাজ কল্যাণ সংস্থাকে নিবন্ধন দিয়েছে (৩১৬৯/১৮ খ্রি:) সমাজ কল্যাণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখা ।
সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন , আশা করি এই সংগঠন তরুণ প্রজন্মকে সাথে রেখে, সমাজের সুবিধা বঞ্চিতদের জীবনমান উন্নয়নে কাজ করবে ।
সমাজকল্যান অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখা ভবিষ্যতে এই সংগঠনকে সকল সহযোগিতা অব্যাহত রাখবে । নিবন্ধন নেওয়ার সময় উপস্থিত ছিলেন বেটার ফিউচার বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন পাভেল । সংগঠনের সভাপতি সাদমান চৌধুরী ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ।




