লিড নিউজ

২৮ নারী জামায়াতকর্মী গ্রেফতার

মিডিয়া ডেস্ক: রাজধানীর মোহাম্মাদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে ২৮ জন নারী জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ধরা হয়। গোপন বৈঠকের সময় তাদের ধরা হয়েছে বলে মোহাম্মাদপুর জোনের সহকারী কমিশনার মো. হাফিজ আল ফরুক।

তিনি বলেন, তাজমহল রোডের ১১/৭ বাড়ির দ্বিতীয় তলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নারীকে আটক করা হয়েছে। এখন তারা থানায়। তারা জামায়াতের বিভিন্ন পদে আসীন। উদ্ধার করা হয়েছে সাংগঠনিক নথিপত্র।

Related Articles

Back to top button