প্রিয়াঙ্কার আবেদনময়ী পোশাক দেখে…! (ভিডিও)


বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন ও স্টাইল নিয়ে প্রশংসা শুধু ভারতবর্ষেই সীমাবদ্ধ নয়; বেশ কয়েক বছর ধরে তার এই খ্যাতি ছড়িয়ে পড়েছে হলিউড পাড়াতেও।
গত ৯ ফেব্রুয়ারি, শুক্রবার ‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক ২০১৮’-তে হলিউড তারকাদের চমক দিয়ে আসলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানে অন্য সব তারকার চেয়ে ভারতীয় এই অভিনেত্রীকেই সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল বলে অবাক হয়েছিলেন হলিউড অভিনেত্রীরাও।
ওই দিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিউ ইয়র্ক ফ্যাশন উইকে উপস্থিত হলিউড অভিনেত্রী জুলিয়ান মোর, সালমা হায়েকসহ অন্যান্য অভিনেত্রীর সঙ্গে প্রথম সারির আসনে বসতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।
সেদিন ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ‘বোটেগা ভেনেটা’-এর তৈরি একটি চমৎকার পোশাকের সঙ্গে হাই হিল জুতা পরেছিলেন প্রিয়াঙ্কা। আর কানে পরেছেন রুপার দুল। হালকা গোলাপি আর লাল রঙের মিশ্রণের ওই পোশাকের সঙ্গে মিল রেখে প্রিয়াঙ্কা তার মেকআপেও রেখেছেন বাদামি আভা। লিপস্টিকটাও ছিল গাঢ় বাদামি রঙের।
ভিডিওতে নিউ ইয়র্ক ফ্যাশন উইক ২০১৮-এর প্রিয়াঙ্কার সাজসজ্জা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন…
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া)




