যুবদল নেতা আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গত শনিবার দুপুরে উপশহরস্থ রোজভিউ সামন থেকে বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোবহানীঘাট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
ছাত্রদল নেতা মামুন আহমদের সভাপতিত্বে ও মুর্শেদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জামাল আহমদ, শাহরুল, কামাল আহমদ, আব্দুস সামাদ, রেজুওয়ান আহমদ, ইসলাম উদ্দিন, শিপু আহমদ, রকিব উদ্দিন, নোহান আহমদ, বাসিত আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আন্দোলন সংগ্রামে রাজপথে তিনি সর্বদা সক্রিয় ছিলেন। সংগঠনের কল্যাণে সাহসিকতার সাথে আনোয়ার হোসেন কাজ করে যাচ্ছেন। তার কাজে ইর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। অনতিবিলম্বে আনোয়ার হোসেন চৌধুরীর উপর থেকে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।




