লিড নিউজ

খাদিমনগরে পিডিবি বিদ্যুৎ গ্রাহকদের পল্লী বিদ্যুতে নেয়ার ষড়যন্ত্র: প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন

মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকা গুলোকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে খাদিমনগর ইউনিয়নবাসীর উদ্দ্যেগে রোববার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন যেহেতু আমরা পিডিবির অধিনে রয়েছি সেহেতু আমাদেরকে পল্লী বিদ্যুতে নেয়ার পায়তারা চলছে কেন আমাদের বোধগম্য হচ্ছেনা।

বর্তমানে পল্লী বিদ্যুতের অধিনে যে সকল এলাকাসমূহ রয়েছে সে গুলোর সেবার মান খুবই দুর্বল। এমতাবস্থায় আমাদেরকে পল্লী বিদ্যুতে যাওয়ার প্রশ্নই উঠেনা। সূতরাং আমাদেরকে পল্লী বিদ্যুতে নেয়ার চেষ্টা নাকরে যে সকল এলাকায় পল্লী বিদ্যুত রয়েছে সে গুলোর মান বৃদ্ধি করুন। আর যদি আমাদেরকে জোরকরে পিডিবি থেকে পল্লী বিদ্যুতে নেয়ার চেষ্টা করা হয় তাহলে ইউনিয়নবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

সভায় আগামী মঙ্গলবার খাদিমনগর ইউনিয়নবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বেলা ১১টায় শান্তি পূর্ণ কর্মসূচির অংশ হিসেবে খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আপ্তাব উদ্দীন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সালুটিকর পাথর ব্যবসায়ী সিমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকলাল আহমেদ, ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাজিম উদ্দীন আহমদ ইমরান, ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা মোঃ নুরুল আমীন, ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নেছারুন নেছা, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ পারভেজ আহমদ, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থারর সভাপতি মোঃ এনায়েত আহমদ, বিশিষ্ট মুরব্বী রুশন আলী, মোঃ নজির আহমদ, সাহাব উদ্দীন, ডাঃ আব্দুল করিম, মোঃ মকবুল আলী, আব্দুল নুর, মুজিবুর রহমান, শফিকুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button