লিড নিউজ

বানিয়াচংয়ে ৫,৬ নং বাজারে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাঁচ/ছয় নম্বর বাজারে বুধবার দিবাগত রাতে প্রহরীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির শিকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজেদের দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। গভীররাতে একদল ডাকাত বাজারের নৈশ প্রহরী বিকাশ রঞ্জনকে মারধর করে বেঁধে রেখে চার দোকানে হানা দেয়। ডাকাতরা এসময় হারুনুর রশিদের ফ্লেক্সিলোডের দোকান থেকে পাঁচটি মোবাইল ফোন এবং সুলেমান আখঞ্জী, হান্নান আহমেদ ও মনছুর বশির মিয়ার ভ্যারাইটিজ স্টোর থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাটি ডাকাতি নয়, চুরি। বৃদ্ধ প্রহরীকে ভয় দেখিয়ে দোকানের মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button