লিড নিউজ

বাহুবলে গাঁজাসহ আটক ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলায় গাঁজা পাচারের সময় হুকুম আলী (৪৫) ও জাবেদ মিয়া (২২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য উপজেলার পুটিজুরী বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করছে। এ খবর পেয়ে বাহুবল মডেল থানার সাব-ইন্সপেক্টর সুহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হুকুম আলী ও জাবেদকে আটক করে।

হুকুম আলী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত মামদ হোসেনের পুত্র ও জাবেদ একই গ্রামের মোঃ ছালেক মিয়ার পুত্র।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button