লিড নিউজ
শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটে অগ্নিকান্ড: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটি কাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে জানা যায়।




