শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন এর করোনা সংকটে নানান উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংকটের শুরু থেকে সিলেটের শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন নানান উদ্যোগ নিয়ে মানবতার পাশে এসে দাঁড়িয়েছে। সংগঠনটির সভাপতি জইন উদ্দিন জয় এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন তারা নগনীর অসহায় পরিবার গুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এতে ইফতার ও সেহরির সময়টুকুও তারা নিজেদের পরিবারের সাথে কাটাতে পারছেন না।
তাদের ব্যতিক্রমী কিছু কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হলো-
১. বছরের শুরুতেই যখন চীনে করোনাভাইরাস তান্ডব চালিয়ে যাচ্ছিলো তখন তারা ১২ মার্চ থেকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ শুরু করেন।
২. এ পর্যন্ত সংগঠনটির নিজস্ব উদ্যোগে ছয় ধাপে ছয়বার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩. শহরের আনাচে কানাচে খুঁজে বের করে প্রতিদিন অন্তত পাঁচ ছয়টি পরিবারকে তারা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
৪. রমজানে কল সেন্টারের কলের মাধ্যমেও তারা প্রতিদিন মধ্যবিত্ত পরিবার গুলোকে বিভিন্ন সাহায্য সহায়তা করছেন। এই কার্যক্রমে তাদের ২২তম ফুড ডোনেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
৫. প্রতিদিন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ফ্রী ইফতার এবং সেহরী বিতরণ চলছে। এটি শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
৬. ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তারা বর্তমানে ঈদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
৭. পথশিশু ও অসহায় বাচ্চাদের ঈদের কাপড় উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ২৭ রমজান।
শ্যাডো হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন এর সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ‘মানুষ মানুষের জন্য’ এই কথাটির বাস্তব প্রতিফলনে। তিনি সমাজের বিত্তবান মানুষদের তাদের কার্যক্রমে অর্থ সহায়তা দিয়ে অংশ নেওয়ার অনুরোধ জানান।
এসব কার্যক্রমে অন্যান্যদের মধ্যে মানবতার পাশে এসে দাঁড়িয়েছেন আল রিয়াজ, সাজ্জাদ আহমেদ, ইসমাইল হোসেন মুন্না, মুহিবুর রহমান, মনির হোসাইন, অনুপম দাস, বিপ্লব দাস, রোশনি বেগম, আমেনা বেগম, জান্নাতুল ফেরদৌস নিশি প্রমুখ।
প্রয়োজনে/ বিকাশ :
01777984416 (জয়)
01317472481 (সাহেল)




