লিড নিউজ
খোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে শহরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।
পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, শনিবার সকালে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ার শুনে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান।
স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে পাওয়ায় শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।


