লিড নিউজ

কুলাউড়ায় পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি ।। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নুরুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত নুরুন্নেছা উপজেলার জয়চণ্ডি ইউনিয়নের দিলদারপুর এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বরমচালের সিঙ্গুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button