লিড নিউজ

সিলেটে তিন স্তরের নিরাপত্তা: পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন- জঙ্গিদের তৎপরতা এখনো থেমে যায়নি। তারা সুযোগ পেলে যে কোন পরিস্থিতিতেই নাশকতা সৃষ্টি করতে পারে। তাই এসব নাশকতা মোকাবেলা করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ। পবিত্র ঈদুল ফিতর ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সিলেট নগরীতে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

রবিবার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এমনটি জানিয়েছেন।

নিরাপিত্তা ব্যবস্থা সম্পর্কে গোলাম কিবরিয়া জানান- সিলেটের প্রধান প্রধান ঈদের জামাতের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। মুসল্লিদের তল্লাশি ব্যতিত শাহী ঈদগাহে ঢুকতে দেয়া হবে না। সিলেটে শাহী ঈদগাহসহ অন্যান্য নামাজের স্থানগুলোতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ।

ঈদের দিন সকাল ৯টায় সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। প্রতিবছর ওই ঈদগাহে লক্ষাধিক মুসল্লি একসাথে ঈদ জামাতে অংশ নেন।

Related Articles

Back to top button