সাহেবের বাজারে চাঁদাবাজির অভিযোগে আটক ২


নিজস্ব প্রতিনিধি: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে চাঁদাবাজীর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। জানা যায় সাহেবের বাজার সিএনজি স্ট্যান্ড এর স্টোপিজ কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কালা মিয়া বাদী এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- (০৪) ১৭, এ দিকে মামলা দায়েরের সাথে সাথে বুধবার রাতে এয়ারপোর্ট থানার একদল পুলিশ সাহেবের বাজার থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
অাটককৃতরা হচ্ছেন সাহেবের বাজার এলাকার বড়বন গ্রামের মৃত আব্দুল মন্নান এর ছেলে সাইদ আলী (৩৮) ও উমর আলী (৪৫) আটককৃতরা কৃষক সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য, তারা এই সংগঠনের ব্যানারে ঐ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বয়েছে বলে জানা গেছে। তাদের উপরে চানচল্যকর মাসুক মিয়া হত্যা মামলা, অস্ত্র মামলা সহ একাধীক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাহেবের বাজার সিএনজি স্ট্যান্ড এর স্টোপিজ সভাপতি এম নুরুল ইসলাম জানান দীর্ঘ দিন থেকে দুই ভাই বিভিন্ন মামলায় কারাগারে আটক ছিল। সম্প্রতি বেরিয়ে এসে তারা সাহেবের বাজার সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করতে বিভিন্ন ভাবে চেষ্টা চালায়, অনেক সময় চাঁদা না পেয়ে সাহিদ আলী, উমর আলী সহ তার সহযোগীরা স্ট্যান্ড এর অফিস রুমে তালা বন্ধ করে রাখে। এ সমস্যা সমাধানের জন্য খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন,৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনসার আলী সহ এলাকার গম্যমান্য মুরব্বিরা বিষয়টি সালিশে সমাধানের উদ্দ্যেগ নিলে তারা সালিশে আসেনা, মূলত এ ঘটনার জন্য এই স্ট্যান্ড এর সাংগঠনিক সম্পাদক মোঃ কালা মিয়া বাদী হয়ে মামলা করেছেন এর পেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার এস আই মোফাজ্জল হোসেন তিনি জানান সাহেবের বাজার স্ট্যান্ড এর চাঁদাবাজীর ঘটনায় একটি মামলা হয়েছে। এই মামলায় দুই জনকে আটক করেছি, তাদের উপরে হত্যা মামলা সহ একাধীক মামলা রয়েছে বলে তিনি জানান।




