লিড নিউজ

সিগারেটে খাবেন কি না?

নিউজ ডেস্কঃ ধূমপানের ক্ষতি কমাতে অনেকে দিনে সর্বোচ্চ একটি সিগারেট সেবন করেন। এতে ক্ষতি কম হচ্ছে বলে আত্মতুষ্টিতে ভোগেন তারা। কিন্তু নতুন এক গবেষণা বলছে, দৈনিক একটি সিগারেট সেবন করেও নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই। একটি শলাকাও কয়েক গুণ বাড়াবে হৃদরোগ কিংবা স্ট্রোকের ঝুঁকি।

ওই গবেষণার বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, দিনে মাত্র একটি সিগারেট সেবনে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় শতকরা ৫০ শতাংশ। আর স্ট্রোকের আশঙ্কা দেখা দেয় ৩০ শতাংশ।  

গবেষণায় দেখা যায়, সিগারেট সেবনে ৪৮ শতাংশ ক্ষেত্রে অপরিণত বয়সে মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। ২০টি সিগারেট সেবনে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়, দিনে মাত্র একটি সিগারেটেও তার অর্ধেক ঝুঁকি থাকে।

এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ক্যান্সার ইনস্টিটিউটের প্রধান গবেষক অধ্যাপক অ্যালেন হ্যাকস বলেন, ‘অনেকে ধূমপায়ীর মধ্যে একটি ধারা লক্ষ করা যায়। তারা অনেক বেশি ধূমপান করা বাদ দিয়ে স্বল্প পরিমাণে ধূমপান করেন ও ভাবেন এতে কোনো সমস্যা হবে না। কিন্তু এর ফলেই ক্যান্সারের মতো সমস্যা তৈরি হয়ে থাকে। তবে অন্যান্য হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যাগুলো ক্যান্সারের চাইতে বেশি দেখা দেয়। এ জন্য ধূমপান পুরোপুরি বন্ধ করে দেওয়া প্রয়োজন।’

গবেষক অ্যালেন জানিয়েছেন, যারা পুরোপুরিভাবে ধূমপান বন্ধ করে দেন, তাদের হৃদযন্ত্র আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কমে।

Related Articles

Back to top button