লিড নিউজ

বানিয়াচংয়ে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বানিয়াচং প্রতিনিধি :  হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ২০১৭-‘১৮ অর্থ বছরের এক উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজেটে ইউনিয়ন পরিষদের বসতবাড়ির বাৎসরিক মূল্যের উপর বর্তমান ও বকেয়া কর আদায়, উন্নয়ন খাতের বাৎসরিক এল জি এস পি-৩ বরাদ্ধ, বাৎসরিক উন্নয়ন কর্মসূচি, কাবিটা, টি আরসহ মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। এবং শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য-স্যানিটেশন, কৃষিসহ বিভিন্ন খাতে মোট ব্যয় দেখানো হয়েছে এই টাকা।

মঙ্গলবার বেলা ১১ টায় ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।

এছাড়াও সদর উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ও ৪ নং দক্ষিন-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেখাছ মিয়া ও ইউনিয়ন পরিষদ সদস্যসহ এলাকার সর্বস্তরের জনগণ বাজেট সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button