লিড নিউজ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।  শনিবার(৬ মে) সকালে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে  এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় তামিম বিল্লাহ (১২)।

সে ইউনিয়নের  চন্দরপুর গ্রামের মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী( চন্দরপুরী) এর পুত্র ও আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর’র ষষ্ঠ  শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার(৬ মে) সকাল আনুমানিক ৯ টার সময় স্থানীয় বৃহত্তর চন্দরপুর মাদ্রাসা সংলগ্ন “কটলিপাড়া-বসন্তপুর রাস্তায়  মোঃ তামীম বিল্লাহ বাই সাইকেল চালাচ্ছিল এমতাবস্থা দক্ষিণ দিক থেকে আসা বালি ভর্তি নম্বরবিহীন একটি ট্রলি গাড়ী বেপরোয়া ভাবে এসে সাইকেলে ধাক্কা দেয়ার পরক্ষণে তামিমেরর শরীরের বেশ অর্ধেক গাড়ির চাকার তল পৃষ্ঠে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে  সিলেট রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।তার অবস্থা চরম আশংকাজনক অবস্থায় আছে বলে জানান তার পিতা।

এমনকি তার একটি পা এবং হাতের ক’টি আঙ্গুল ভেঙ্গে গিয়েছে ।  এদিকে ঘাতক ট্রলী ও ড্রাইভারকে জনতা আটক করেছে।

ড্রাইভার সাগর দীর্ঘদিন যাবৎ বিয়ানীবাজারের তিলপড়া গ্রামের মনই মিয়ার গাড়ী চালিয়ে আসছিলেন।তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।

Related Articles

Back to top button