
ফাহাদ মারুফ: সিলেটে হিজড়াদের চাঁদাবাজি দিন দিন বেড়েই চলছে! বিশেষ করে শুক্রবারে হিজড়াদের উৎপাত বেড়ে যায়! তারা রূপ নেয় হিংস্র জানোয়ারের!
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিভিন্ন পয়েন্টে ও চৌরাস্তায় তারা অবস্থান করে!
শুক্রবার ২৬ অক্টোবর -সিলেট রুটে রশিদপুরে বরযাত্রীর গাড়ি আটকে দেয় হিজড়ারা!
তাদের নিজস্ব দাবি আদায় হওয়া পর্যন্ত এই গাড়ির সামনে থেকে তারা সরে যায় না!
যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে!
যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা উলঙ্গ হয়ে রাস্তায় নাচানাচি করতে থাকে গাড়ি বহরের বরযাত্রীর সামনে!
আবার তারা বড় অঙ্কের টাকা দাবি করে!
কেউ মুখ লজ্জায় মুখ ঢেকে ওদের দাবি মেনে নেয়!
আবার কেউ মাথা নিচু করে ওদের কাছে হার মেনে তাদের দাবি পূরণ করে!
সাধারণ জনতা তাদের কাছে আজ জিম্মি!
সাধারণ জনগণের দাবি, হিজড়াদের পিছনে বড় কোন হাত আছে, নয়তো তারা এভাবে চাঁদাবাজি করত না!
যদি তাঁরা নিজেদের জীবিকার জন্য ওই রকম করতো, তাহলে অল্প টাকা দিলেই তারা খুশি হয়ে যেত! বড় অঙ্কের টাকার দাবি করত না!
এমন কি তাদের দাবি না মানলে অকাট্যভাবে গালিগালাজ করে!
তাদের এই কর্মকাণ্ডে সাধারণ জনগণ প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে!
সৈয়দ ওবায়দুর রহমান নামে একজন তরুণ লেখক
হিজড়াদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যদি প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়, জনগণকে প্রতিনিয়ত হয়রানি ভোগ করতে হবে! কারণ হিজড়াদের উৎপাত দিন দিন বেড়েই চলছে!
বিশেষ করে শুক্রবারে হিজড়াদের উৎপাত বেড়ে যায়, এবং তারা বিশেষ বিশেষ কিছু পয়েন্টে অবস্থান করে!
সিরাজ নামের একজন যুবক অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত এরকম হচ্ছে সাধারন জনগনের সাথে, শোন এই বিষয়ে একটুও পদক্ষেপ গ্রহণ করছে না!
সাধারণ জনগণের দাবি, প্রশাসন যেন এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখেন, এবং জনসাধারণের বিব্রতকর অবস্থা থেকে যেন রক্ষা করেন!
যদি প্রশাসন এই বিষয়ে কোন পদক্ষেপ না নেয়, তাহলে সাধারন জনগন হিজড়াদের উৎপাত থেকে মুক্তি পাবে না!
এদিকে, সুনামগঞ্জের জগন্নাথপুরে হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ২২ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন জগন্নাথপুর গ্রামের প্রতিবাদী ব্যক্তি আজাদ আলী সহ ২২ জন। অভিযোগে উল্লেখ করা হয়, জাবেদ মিয়া সহ প্রায় ১০ জন পুরুষ হিজড়া মেয়ে সেজে মানুষের বিয়ে অনুষ্ঠানে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। এসব হিজড়াদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ অভিযোগে সুপারিশ করেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও তাজিবুর রহমান। এছাড়া অভিযোগের অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর থানার ওসি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে প্রেরণ করা হয়।




