পিডিবি থেকে পল্লী বিদ্যুতে নেওয়ার চেষ্টা: মানববন্ধনে উত্তাল খাদিমনগর


মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পিডিবি’র আওতাধীন গ্রাহকদের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টায় এয়ারপোর্ট রোডে খাদিম নগর ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে একাত্ততা প্রকাশ করে মানবন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয় ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থা, খাদিম নগর যুব কল্যাণ পরিষদ, ছালিয়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা, স্বাধীন বাংলা সমাজ কল্যাণ সমাজ সংস্থা, ছালেহপুর শক্তি সমাজ কল্যাণ সংস্থা। এতে সদর উপজেলায় খাদিমনগর, টুকের বাজার ও কান্দিগাঁও ইউনিয়ন একই সময়ে ৩টি ইউনিয়নে মানবন্ধন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন পিডিবি থেকে পল্লী বিদ্যুতে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা কোন অবস্থাতেই হতে দেওয়া যাবে না। এ দিকে মানবন্ধন চলাকালে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ তিনি সকলকে শান্তনা দিয়ে বলেন সিলেট-১ আসনের এমপি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সাথে আলাপ আলোচনা হয়েছে সিলেট সদর উপজেলার যে ৪টি ইউনিয়ন পিডিবির অধীনে রয়েছে সেগুলো পল্লী বিদ্যুতে নেওয়া হবে না।
পিডিবিতেই থাকবে সুতরাং এ ব্যাপারে সদর উপজেলা বাসীর চিন্তার কোন কারণ নেই। এ সময় সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্ব্ ও তরুন সমাজ সেবক সালুটিকর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকলাল আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এইচ.এম মালিক ইমন, বিশিষ্ট মুরব্বি হাজী ফরিদ আহমদ, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস সামাদ, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নুর আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ইমরান, আরিফ আহমদ সুমন, হাজী জুনেদ আহমদ, পংকি মিয়া, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, মোবারক আলী, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ নুরুল আমিন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, আব্দুল করিম বাসানী, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কপিল মিয়া,
আব্দুল বাছিত, জাবেদ আহমদ, জেলা ছাত্রলীগের নেতা শাহাদত হোসেন. শাহীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ফারুক আহমদ, নাসির উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুল শুকুর টেনাই, আঃ সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পারভেজ আহমদ, ছাত্রদল নেতা জুয়েল আহমদ, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোকিয়া বেগম ফুলেছা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, লন্ডন প্রবাসী জয়নাল মিয়া, মোঃ ছুয়াব আলী, সাজু আহমদ, রাশেদ মিয়া, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম, রাসেল আহমদ, সবুজুর রহমান, ছমির উদ্দিন, ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, বশির মিয়া, আবু সাইদ শাহীন
. যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ হেলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক আব্দুল মালেক, শাহজালাল যুবসংঘের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, বৃহত্তর ছালিয়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন, মুহিম আহমদ, নাদিম মাহমুদ, ইমরান আহমদ, খোকন আহমদ, রুবেল, এমদাদুল হক অপু, স্বাধীন বাংলা ক্লাবের সভাপতি শিপলু আহমদ, ছালেহপুর শক্তি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ হাসান, যুবলীগ নেতা কয়েস আহমদ, সুহেল আহমদ, শ্রী উপেন্দ্র ঘোষ প্রমুখ।




