লিড নিউজ

শাবিপ্রবিতে ২৩ তম ব্যাচের র‍্যাগ ডে উদযাপন শুরু

মিছবা উল হক চৌধুরী: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী র‍্যাগ ডে উদযাপন ‘উৎসবে অনিরুদ্ধ’ শুরু।

sa1

বৃ্হস্পতিবার সকাল ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের পাশে ২৩তম ব্যাচের (অনিরুদ্ধ) এর টি শার্ট উন্মোচনের মাধ্যমে ‘উৎসবে অনিরুদ্ধ’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরবর্তীতে কেক কেটে একটি আনন্দ র‍্যালী বের করে বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনিরুদ্ধের তিন দিনব্যাপী প্রোগ্রাম নিয়ে বাংলা কাগজের সাথে কথা হয় ‘উৎসবে অনিরুদ্ধ’ প্রোগ্রামের কো-কনভেনর মোহাম্মদ শাকিল আহমদের সাথে। তিনি জানান, ‘দ্বিতীয় দিনে(শুক্রবার) ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস ও ক্যাম্পাসের মিউজিক্যাল সংগঠন রিম, নোঙ্গর এবং ব্যান্ড অনিরুদ্ধ। অনুষ্ঠানের তৃতীয় দিনে ব্যান্ড ‘ভাটিয়াল শহুরে’ ও ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে একুইস্টিক সন্ধ্যা ও পরবর্তীতে অনিরুদ্ধের আয়োজনে থাকবে বারবিকিউ পার্টি।’

Related Articles

Back to top button