লিড নিউজ

ডাক দিয়ে যাই’র সিলেট অঞ্চলের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার সাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবোনা” জনৈক কবির এ কথাটির বাস্তব প্রতিফলনই হচ্ছে আজ দেশের আনাচে কানাচে।দেশের মানুণ কোন দিন ভূলবেনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কারণ তাদেরই রক্তে অর্জিত হয়েছে বাঙ্গালীর এ সাধীনতা।

17577892_653393941515710_832259091_n

তাই প্রতি বছর সেই ২৬ শে মার্চকে স্মরণ করতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় “স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ” হিসেবে। তারই পথ অনুসরণ করে বাউবি শিক্ষার্থীদের শিক্ষা,সাহিত্য, সাংস্কুতিক চর্চা ও কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই’র ” কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরা সারা দেশের আঞ্চলিক শাখা গুলোতে এক সাথে রেলী ও শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করে।
দিবসটি পালনে সংগঠনের সিলেট অঞ্চলের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ পিছিয়ে নেই। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিলেট অঞ্চলের শিক্ষার্থী প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদের সঞ্চালনায় রেলীর মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠনের সদস্য বাউবি শিক্ষার্থী এস কে আল আমিন, মারজুক, সায়েক আহমদ,তৌহিদ, সাদেক আহমদ, আব্দুল্লাহ প্রমূখ।

Related Articles

Back to top button