লিড নিউজ
কোম্পানীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহতদের পাশে ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ


নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জে গরুচোর ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ আহতদের দেখতে রোববার বিকেল ৪টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব এম সোহেল আহমদ, সদস্য নুরুল ইসলাম, তাজ উদ্দিন তাজ, আমিনুল ইসলাম হামিম, রঞ্জিত দেবনাথ ময়না, ইকবাল হোসেন, সামসুল আলম, বেলাল আহমদ, আনোয়ার হোসেন, কাওছার আহমদ টিটু, জুয়েল আহমদ, জাহেদুল ইসলাম, ইমরান হেলাল, সফাত উল্লাহ, মোঃ সাচ্চা মিয়া, সোহেল আহমদ, হেলাল আহমদ, সোহেল আহমদ (২), আল আমিন, শাহাব উদ্দিন, শিপন চন্দ্র প্রমূখ। পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন




