সুনামগঞ্জ প্র্র্র্রতিনিধি :: সুনামগঞ্জের সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমানকে প্রত্যাহার করেছেন পুলিশ সুপার বরকত উল্লাহ খান। বুধবার বিকালে তাকে ওই ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফাঁড়ি ইনচার্জ এসআই সাইদুর রহমানকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিব উল্লাহ জানান, তাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই প্রত্যাহার করা হবে। ১৩ এপ্রিল যুগান্তরের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদকে অপহরণ করে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মাসুক মিয়া ও তার লোকজন। তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শেষে ৩৪৫ পিস ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন।