জামালগঞ্জে গাঁজাসহ আটক ২


জামালগঞ্জ প্রতিনিধি: সুমানগঞ্জ জেলার জামালগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
জানা যায়- বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গজারিয়া বাজার সংলগ্ন রাস্তার উপর থেকে ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার আছমতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র লিল মিয়া (২৪) ও একই জেলার জামালগঞ্জ থানার ভাটিলালপুর গ্রামের মো. শহিদ মিয়ার পুত্র মো. আসাদ উল্লাহ (৩৬)।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




