

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট নগরীর কালীঘাট এলাকা থেকে ১টি বিদেশী রিভলভার, ২রাউন্ড গুলি, ১টি শটগান এবং কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
আটককৃত ওই অস্ত্র ব্যবসায়ীর নাম কাইয়ুম (৩৮)। তিনি সিলেট নগরের কাজীটুলা এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় কোতোয়ালী থানাধীন কালীঘাট শাহচট রোড থেকে তাকে আটক করা হয়। র্যাব ৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল উইং কমান্ডার মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষসহ সিলেটের কোতোয়ালী থানা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত কাইয়ুম একজন অস্ত্র ব্যবসায়ী। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সিলেট জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




