বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন


আব্দুর রহমান রাজু: ১৪ই ফেব্রুয়ারি রোজ মঙ্লবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে জনসাধারণ কে সচেতন করার লক্ষ্যে দোয়ারা থানার বাংলাবাজারে রোকেয়া ফার্মেসীর আয়োজনে সিলেটের বৃহত্তর অনলাইন ভিওিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন” ও স্বপ্ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা’র সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি।
সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করন কর্মসূচি।
এতে প্রায় ২৮১জনের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
কামারুজ্জামান মিটন ভাই এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন রুকেয়া ফার্মেসির প্রোঃ মোঃ আবু হানিজ এবং মোঃ ফাহাদ ও বাপ্পি।
উপস্তিত ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, মুহিবুর রহমান (সুহান),সাংগঠনিক সম্পাদক, ছাদিকুর রহমান বিজয়,অর্থ-সম্পাদক রুবেল মিয়া,মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম।
কার্যকরী সদস্যঃ আব্দুল্লাহ আল মামুন শাহ-আলম ও মিতা বেগম প্রমূখ।




