

নিজস্ব প্রতিবেদক: রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন সিলেটের ৬টি আসনের ভোট যুদ্ধে অবতীর্ন হওয়া ৪০ প্রার্থী। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে শুরু করেছেন জোট প্রচারনা। গণসংযোগ ও পথ সভায় ব্যস্থ সময় পার করছেন প্রার্থীরা। এই প্রচারনা চলবে টানা ১৯ দিন পর্যন্ত।
সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজি এম এমদাদুল হক প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্ধ দেন।
কে কোন প্রতিক পেলেন?
সিলেট-১ : মহাজোট মনোনীত আওয়ামিলীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোট (আইওজে) এর মনোনীত প্রার্থী মুহ্ম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলীম লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন (বটগাছ)।
সিলেট-২ : মহাজোটের মনোনীত প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী তাহসীনা রুশদী লুনা (ধানের শীষ), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণফোরামের মনোনীত প্রার্থী মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আমির উদ্দিন (হাতপাখা), ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মনোনীত প্রার্থী মো. মোশাহিদ খান (টেলিভিশন)।
সিলেট-৩ : মহাজোট মনোনীত আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এম এ মতিন বাদশা (হাতপাখা),জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. উছমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. দিলওয়ার হোসাইন (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমান (রিকশা)।
সিলেট-৪ : মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ (নৌকা), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ তাজ উদ্দিন তাজ (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মনোজ কুমার সেন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান (হাতপাখা)।
সিলেট-৫ : মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের মনোনীত প্রার্থী বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলীম লীগের মনোনীত প্রার্থী মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী এমএ মতিন চৌধুরী (মিনার), স্বতন্ত্র মনোনীত প্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী (সিংহ)।
সিলেট-৬ : মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), ২০ দলিয় জোট ও ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্প ধারা বাংলাদেশের মনোনীত প্রার্থী শমসের এম চৌধুরী (কুলা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আজমল হোসেন (হাতপাখা)।



