লিড নিউজ

বিছানাকান্দি সীমান্তে ভারতীয় গরু উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত থেকে সাতটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে সীমান্তের ভিতরগোল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবির বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, তথ্যের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা ভারত থেকে সাতটি গরু নিয়ে আসছে। পরে ভোরের দিকে ওই এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল দল অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Related Articles

Back to top button