প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সিকৃবির সাত শিক্ষার্থী


সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত মেধাবী শিক্ষার্থী মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিরমাধ্যমে এখবর নিশ্চিত করেছে বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
স্বর্ণপদকের জন্য মনোনীত কৃতিশিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মতিউররহমান, একই অনুষদের শিক্ষার্থী এ.এইচ.এম মুছলেহউদ্দিন, কৃষি অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান কৃষিসম্প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ রুকনুজ্জামান, একই অনুষদের শিক্ষার্থী কামরুন্নাহার মৌসুমী, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেকছাত্র মোঃ আরিফুররহমান, একই অনুষদের শিক্ষার্থী আরমিনা সুলতানা এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেকছাত্র, বর্তমান কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ রশীদ আহমদ।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাবার খবর ছড়িয়ে পড়লে সিকৃবি ক্যাম্পাসে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন অনুষদের শিক্ষকরা এ সংবাদে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশেরপাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহদিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বর প্রাপ্তরা এই পদকেরজন্য মনোনীত হয়ে থাকেন।



