লিড নিউজসিলেট

নগরীতে খন্ড খন্ড মিছিল আর স্লোগানে মুখর রেজিস্টারি মাঠ

সিলেটমিডিয়াডেস্ক  :: সিলেট মহানগর যুবলীগের সম্মেলনে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টার পর থেকে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল সিলেট রেজিস্টারি মাঠে প্রবেশ করছেন। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থলের চারপাশ। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন।  অনেকের মাথায় ছিল রঙিন ক্যাপ।

আজ বিকাল আড়াইটার দিকে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

সম্মেলনকে কেন্দ্র করে রেজিস্টারি মাঠ সংলগ্ন এলাকার চারপাশ বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেসটুনে ছেয়ে গেছে।  দীর্ঘদিন পর আয়োজিত এ সম্মেলন ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে।

Related Articles

Back to top button