লিড নিউজ

ভাটিপাড়া হায়দরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন

দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ভাটিপাড়া হায়দরিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন ও সভাপতি নির্বাচিত করা  হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষানুরাগী রুহুল আমিন তালুকদারকে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ ফখরুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা কামরুল ইসলাম, শিক্ষক সাইফুল মুলক, মিজবাহ চৌধুরী, হারিছ মিয়া, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোজাহিদ চৌধুরী, শাহ আলম দ্বীপ, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ইব্রাহীম খান প্রমুখ ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডাক্তার কাজী আবূ তালেব, শাহরিয়ার, জুনায়েদ আহমদ, দিলারা বেগম।নবগঠিত ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, ভাটিপাড়া শাপলা সংঘের সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, সাধারণ সম্পাদক শাহ আলম দ্বীপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, ভাটিপাড়া তাফসিররুল কোরআন পরিষদের কোষাধ্যক্ষ হাফিজ তারেক মনোয়ার বকুল প্রমুখ।

Related Articles

Back to top button