লিড নিউজ

কোম্পানীগঞ্জে দুই ডাকাতকে পুলিশে দিয়েছে জনতা

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গাড়ী আটকে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বুধবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর গ্রামবাসী তাদের দুজনকে আটক করে রাখেন। এসময় তারা গ্রামবাসীর কাছে ডাকাতিতে জড়িত থাকার কথাও স্বীকার করে।

স্থানীয়রা জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিভিন্ন সময়ে গাড়ী আটকে ডাকাতির ঘটনা ঘটে আসছিল। ডাকাতির সাথে জড়িত থাকার বুধবার রাতে তাদের গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ফরমান আলী (২৫) ও মন্তাজ আলীর ছেলে বাসির মিয়াকে (৪৫) ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, গ্রামবাসীরা দুজনকে আটকে পুলিশকে খবর দিলে তাদের থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের পর ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button