

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সমশের মবিনের গাড়িতে হামলা করেছে সিলেট বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপির নেতাকর্মীরা সমশের মবিনের গাড়িতে লাথি মারতে দেখা গেছে।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিকল্পধারার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে গেলে এ ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক গণমাধ্যমকে বলেন, সমশের মবিন সাহেবের গাড়ি বিএনপির হামলার বিষয় আমি কিছু জানি না।
এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন শমসের মবিন।
এ সময় শমসের মবিন বলেন, আমি আশাবাদী এই আসনে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে মহাজোটের মধ্যে আলাপ-আলোচনা চলছে। আশা করি শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেবে।




