লিড নিউজ
বিশ্বনাথে কিশোরীর আত্মহত্যা


বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে এক কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দশপাইকা গ্রামের আব্দুল মতিনে মেয়ে সিমা বেগম (১৮)।
বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারি) দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করলেও পরিবারের কেউ বিষয়টি আচ করতে পারেননি।
পরে সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারি) রাত ৭টায় নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসাপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা বলেন, প্রাথমিকভাবে ধারণা্ করা হচ্ছে সিমা নামের ওই কিশোরী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।




