সিলেট বিভাগ

চুনারুঘাটে আহত চা-শ্রমিকের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ বাগানে আহত চা-শ্রমিক নীলকন্ঠ মুড়া (৫০) এর মৃত্যু হয়েছে। তিনি এ বাগানের কাঁঠালডাঙা এলাকার রথীন্দ্র মুড়ার ছেলে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি মারা যান।

এর আগের দিন নীলকন্ঠ মুড়া জ্বালানী কাঠ সংগ্রহের জন্য বাগানের একটি থেকে গাছের ডাল কাটেন। এ সময় বাগানের পাহারাদার তাকে মারধর করেন। এতে তিনি আহত হন বলে নিহত নীলকন্ঠের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।

চুনারুঘাট মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন বলেন, নীলকন্ঠ মুড়া মারা যাওয়ার সংবাদ পেয়ে বাগানে এসেছি। শ্রমিকরা এর বিচারের দাবীতে উত্তেজিত হয়েছে। তাদেরকে শান্ত করেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Related Articles

Back to top button