

নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান এবং বিনা খরচে ট্রেড লাইসেন্স নবায়ন করার দাবী জানানো হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় সিলেট উইমেন চেম্বারের আয়োজনে ‘করোনাকালে নারী উদ্যোক্তাদের সমস্যা ও উওরণের উপায়’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় বিশিষ্টজনরা এ আহ্বান জানান। তারা বলেন, বর্তমানে নারী উদ্যোক্তাদের কোন বিক্রয় বা ব্যবসা নেই এই অবস্থায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি দেয়া তাদের পক্ষে খুবই কষ্টকর। সরকারের পক্ষ থেকে প্রনোদনা ঘোষণা করা হলেও তা নারী উদ্যোক্তাদের হাতে এসে পৌছছে না।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার এর সভাপতি মনোয়ারা হাকিম আলী।
অতিথি হিসেবে অংশগ্রহন করেন এশিয়া ফাউন্ডেশনের কানট্রি ডাইরেক্টার কাজী ফয়সাল বিন সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
আলোচনায় আরো অংশগ্রহন করেন’ রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি, কিশোরগঞ্জ উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জহুরা, সুনামগঞ্জ উইমেন চেম্বারের সভাপতি হোসনা হুদা , বরিশাল উইমেন চেম্বারের সভাপতি বিলকিস আহমেদ লিলি, বান্দরবন উইমেন চেম্বারের সভাপতি লালচিন লুসাই, নুরজাহান আকতার চামেলি, পরিচালক কুমিল্লা উইমেন চেম্বার, সিরাজগনজ উইমেন চেম্বারের সভাপতি শারিতা মিল্লাত, শেরপুর উইমেন চেম্বারের সভাপতি মনিজা মাসুদ, সিলেট উইমেন চেম্বারের পরিচালক নাসরিন বেগম, সামসুন নাহার, সদস্য সালসা বিল মানবুবা কান্তাসহ খুলনা, রংপুর ও রাজশাহীর নারী উদ্যোক্তা বৃন্দ।



