লিড নিউজ
দিরাইয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজীর সভাপতিত্বে ও দত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শুকুন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী ,দত্ত গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর দাস, ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হাসান চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম সর্দার খেজুর, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবুল খায়ের চৌধুর।স্বাগত বক্তব্য রাখেন ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আজিজুর রহমান,দিলীপ কুমার দাস, আলমগীর তালুকদার, কনক লতা চৌধুরী, অনিরুদ্ধ দাস,পান্ত তালুকদার, গৌতম দাস, অর্পনা দাস, দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার প্রমুখ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




