লিড নিউজসিলেট

এসএমপি’র কমিশনার কিবরিয়ার শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

নিউজ ডেস্ক: সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার অসুস্থ গোলাম কিবরিয়াকে দেখতে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে যান পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।

এসময় তিনি গোলাম কিবরিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজখবর নেন। তিনি গোলাম কিবরিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

এসএমপি সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ স্টোক করে সিলেটস্থ একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এসএমপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Related Articles

Back to top button