সিলেট বিভাগ

সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে এডভোকেট সালেহ চৌধুরীর অভিনন্দন

সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে এডভোকেট সালেহ চৌধুরীর অভিনন্দন

সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী। 

এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে।  সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করার অনন্য প্লাটফর্ম হচ্ছে এই অনলাইন প্রেস ক্লাব। বিগত সরকারের দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুতির সময়ে সাংবাদিক সাগর ও রুনি দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর বিচার এখনো হয়নি। সর্বপোরী দেশে মতপ্রকাশের কোন স্বাধীনতা ছিল না। আমি আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেটের অনলাইন সাংবাদিকতা আরো বিকশিত হবে। আমি অনলাইন প্রেস ক্লাবের উত্তর উত্তর উন্নতি কামনা করছি।

Related Articles

Back to top button