ফিচার

সাম্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ বাংলাদেশ

সাম্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ বাংলাদেশ

সাজন আহমদ সাজু: সাম্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্ব-বোধের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ আমাদের এই জন্মভূমি।
ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারায় প্রত্যেকটি মানুষ নিজের ধর্মীয় সত্তাকে লালন করে, এখানে কোনো বিভেদের ফারাক নেই।
অসাম্প্রদায়িক চেতনায় লালিত আমাদের সভ্যতা-কৃষ্টি-সংস্কৃতি,শিল্প-সাহিত্য।
পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে বলতে পারি যেখানে সকল ধর্মের মানুষ ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিরাপদে জীবনযাপন করছি।
মাঝেমাঝে কিছু বিছিন্ন ঘটনা ঘটিয়ে একটি মহল রাজনৈতিক ফায়েদা হাসিল করার অপচেষ্টা করে।
প্রায় নব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দ-বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষ স্বীয় মর্যাদায় ধর্মীয় উৎসব পালন করে আসছে অনাদিকাল ধরে অথচ মুসলমান সংখ্যাগরিষ্ট হওয়ায় ইসলামী নেতৃত্বকে বিলীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ভিন্ন ধর্মের মানুষের উপর আক্রমণ করে বহিঃবিশ্ব তথাপি পার্শ্ববর্তী দেশের মোড়লদের আনুগত্য আর কৃপাদৃষ্টি পেতে ইসলামধর্মকে সামপ্রদায়িক জঙ্গি-মৌলবাদী বানানোর কূটকৌশল অবলম্বন করা হয় প্রায়শই।
ধর্মান্ধ কিছু অতি উৎসাহীরা সেটাকে হিন্দুধর্মকে বিলীন করার চেষ্টা বলে প্রচার করেন, আদতে তা কিন্তু নয়।
সাম্প্রতিক সময়ে ছাত্র-নাগরিক গণ অভ্যুত্থানে পতন হয় পনেরো বছর ধরে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা ভয়ংকর স্বৈরশাসকের।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা,আশ্রয় প্রতিবেশী রাষ্ট্র ভারতে।
শেখ হাসিনার পদত্যাগের পর দেশ জুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়,দেশের কিছু কিছু অঞ্চলে ঘটে অপ্রতিকার ঘটনা যা সাম্প্রতিক দাঙা বলে প্রচার করার চেষ্টা করে ভারতীয় গণ মাধ্যম রিপাবলিক বাংলা টিভিসহ কিছু টিভি চ্যানেল ও পত্রিকা। তাদের এই মিথ্যাচারের প্রতিবাদে খোদ পশ্চিমবঙ্গের পুলিশ নিজস্ব ভেরিফাইড পেইজে বিবৃতি দিয়ে মিথ্যে অপ্রচার থেকে বিরত থাকার আহবান জানায়।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র-জনতা মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বসত-বাড়িতে রাতভর পাহারায় নিয়োজিত হয় যাতে করে সংখ্যালঘুদের উপর হামলা করে পরাজিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে।
তারপরও একটি নির্দিষ্ট মহল সুযোগ সন্ধানী হয়ে সংখ্যালঘুদের ব্যবহার করে রাজনৈতিক ফায়েদা হাসিলের বৃথা চেষ্টা করে যাচ্ছে যা দিবালোকের মতো স্পষ্ট।বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক বিভিন্ন গণ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিস্কার করেছেন।
সদ্য পদত্যাগী সরকারের দীর্ঘদিনের শোষণ নিপীড়ন,হামলা মামলায় অতিষ্ট কতিপয় লোক আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত কিছু নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করে যার পুরোটাই রাজনৈতিক মত- পার্থক্য সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।
গণ আন্দোলনে বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগের অফিস এবং এবং এমপি মন্ত্রীদের উপর নিজেদের ক্রোধ মিটাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে বলে গণ মাধ্যমের খবরে প্রকাশ পায়।
নির্দিষ্ট কোনো সাধারণ হিন্দুর উপর কোনো আক্রমণের সুনির্দিষ্ট প্রমাণ এখনো কেউ উপস্থাপন করতে পারেনি।
এই আক্রোশ মুসলিম আওয়ামীগ নেতাদের উপরই বেশি পরীলক্ষিত হয়।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামীলীগ ভয় আর আতংকে নিস্ক্রিয় হয়ে পলাতম থেকে সংখ্যালঘুদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে বলে সাধারণ মানুষের অভিমত।

এই দেশে প্রায় দশ শতাংশ সনাতন ধর্মাবলম্বী,এর মধ্য থেকে প্রায় পঁচিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোক সরকারি চাকরি করছেন বলে একটি জরিপে উঠে এসেছে।এ-থেকে প্রতিয়মান হয় বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য নেই।
বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে এর পিছনে থাকে একটি পক্ষের ক্ষমতার কারসাজি।
অতীতেও লক্ষ্যনীয় ছিলো পথভ্রষ্ট-বিবেক প্রতিবন্ধী মানুষরূপের কিছু শয়তানের ক্ষমতায় যাওয়ার উৎস কিংবা নড়বড়ে গদিকে পাকাপোক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহিত হয়েছে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু এই কুকৌশল মোটেও সমর্থন যোগ্য নয়।
বিবেকের রুদ্ধদ্বার খোলে শীতল মস্তিষ্কের স্নায়ুকোষ ঘাটলে জলের মতো পরিস্কার দেখবেন এই দেশে সংখ্যালঘুরা ক্ষমতালোভী হায়েনাদের রোষানলে মাঝেমাঝে এমন বিচ্ছিন্ন ঘটনার শিকার হন,যা নিন্দনীয়।
এই সুযোগে কিছু অর্বাচীন অতি জ্ঞানী কিংবা জ্ঞানপাপীরা মুসলমান বিদ্বেষী হয়ে প্রচার করা শুরু করেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে,যেটা ঐ ষড়যন্ত্রকারীদের প্রচেষ্টাকে সফলতায় রূপ দেওয়ার নামান্তর।
অতীতেও তথাকথিত কিছু সুশীল বুদ্ধিজীবী ভারতে বসে মন্দিরে হামলার জন্য ঢালাও ভাবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দোষারোপ করে লিখে গেছেন,যা আজও চলমান।
এক শ্রেণীর বুদ্ধিজীবী অভিযোগ তোলেন ইসলামী মৌলবাদীরা এই কাজ করেছে।
আমার ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা
উনাদের জ্ঞানের পরিধি একমুখী কিংবা জানার সীমাবদ্ধতা আছে হয়তো, নয়তো বা উনারা ঘটনার পিছনের ঘটনা জানতে চাননা কেনো কিংবা খুঁজে দেখেন না কেনো দেশে কোনো রাজনৈতিক উত্তাপ দেখা দিলেই কেনো মন্দিরে বা হিন্দুদের উপর উত্তাপ ছড়ায়।
অতীতে কয়েকবার মন্দিরে হামলা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ ক্যাডাররা এবারও ব্যতিক্রম হচ্ছেনা।সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে যাতে জনতার হাতে আটক হামলাকারী নিজেই স্বীকারোক্তি দিচ্ছে আওয়ামিলীগ নেতাদের কথাতেই তারা এই কাজ করতে এসেছে।
আওয়ামী সরকারের আমলে বাড়তি সুবিধা নেওয়া কিছু হিন্দু নেতারা এই ব্লেইম গেইমের মাষ্টার মাইন্ড হয়ে সাধারণ হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু মুসলিন বিবাদ সৃষ্টির সুগভীর ষড়যন্ত্র করছেন বলে আমার ধারণা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি গোষ্টি পরিকল্পিতভাবে এই কাজ করছে যাতে এটা প্রমান হয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়,এখানে হিন্দুরা নিরাপদ নয়।
রাজনৈতিক ভাবে দেউলিয়া আওয়ামী প্রপাগাণ্ডা বিএনপি জামাত সংখ্যালঘুদের উপর নির্যাতন করে অথচ বিগত পনের বছর ক্ষমতায় থেকেও তা একটা প্রমাণ তারা দেখাতে পারেনি।
আওয়ামীলীগ সরকারের আমলে ব্রাক্ষণবাড়িয়ায় মন্দিরে হামলার ঘটনায় আটক হয় আওয়ামিলীগ নেতা।রাম-মন্দিরের হামলায় জড়িত ছিলো আওয়ামিলীগ নেতা তবুও ঘুরিয়ে পেচিয়ে দায় চাপানোর চেষ্টা হয় ইসলামী মূল্যবোধে বিশ্বাস রাজনৈতিক দলগুলোর উপর।
আমরা যারা ইমান এনেছি এক আল্লাহর উপর আমরা বিশ্বাস করি ভিন্ন মতাদর্শের উপর আক্রমণ ইসলামধর্ম সমর্থন করেনা।
যার মধ্যে ইসলামের ইলম আছে সে এই কাজ কখনোই করবেনা।
প্রায়ই আমাদের দেশে হিন্দুধর্মের উপর কোনো আঘাত আসলে ইসলামী নেতৃত্বের দিকেই অভিযোগের তীর ছুড়ে দেওয়া হয়।
তার পিছনের কারণ হচ্ছে এই দেশে ইসলামী নেতৃত্বকে সুসংগঠিত হতে দেখলে একটি পক্ষ উঠেপড়ে লাগে তাদের ভিতরে জাগ্রত ভয় থেকে যদি ইসলামী শাসন কায়েম হয়ে যায় বাংলাদেশে।
ইসলাম নিয়ে যাদের বিস্তর অভিযোগ তাদের উদ্দেশ্য করে বলি
একজন প্রকৃত মুসলান, যার মাঝে বিন্দু পরিমাণ ইমান আছে সে অন্য ধর্মের লোকদের উপর হামলা করবেনা,কেননা এটা ইসলাম সমর্থন করেনা,বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি নবী মুহাম্মদ (সা.) মুসলমানদের এই শিক্ষা দিয়ে যাননি।
সাড়ে চৌদ্দশত বছর পূর্বে আল্লাহপাক পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনবোধ,পথপ্রদর্শন করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত মুসলমানদের কিভাবে চলতে হবে।
আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন-
ধর্মের ব্যাপারে জোরজবরদস্তি নেই।
ভ্রান্ত মত ও পথকে সঠিক মত ও পথ থেকে ছাঁটাই করে আলাদা করে দেওয়া হয়েছে।
-সূরা বাকারা :২৫৬

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবীর দেখানো পথে, কোরআনের আলোকে ইসলাম ধর্ম চলছে এবং চলবে।
আমাদের নবী কখনোই ভিন্নধর্মীদের সাথে অন্যায় আচরণ করেননি।
প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন-
‘যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয়।
-সুনানে আবু দাউদ : ৫১২৩
আমরা সেই নবীর উম্মত যে নবী বিধর্মীদের অত্যাচার সহ্য করেও তাদের অসুস্থতার সংবাদ শুনলে তাকে দেখতে যেতেন।
আপনারা যারা ইসলামী আদর্শধারণকারী, ইসলামী নেতৃত্বকে মৌলবাদী জঙ্গি আখ্যা দেন এর পিঁছনে কাজ করছে ইসলামী বিরোধী একটি শক্তি।
অতি বিপ্লবী সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে মহাজ্ঞানীজন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তার শিকড়ে না গিয়েই অভিযোগের তীর ছুঁড়েন ইসলাম ধর্মের দিকে।
রব তোলেন জাত গেলো জাত গেলো বলে, মূলত উনারা একটি পক্ষের পেইড এজেন্ট হিসেবে কাজ করেন।
ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্রকে কুক্ষিগত করার গভীর ষড়যন্ত্রে মত্ত একটি অপশক্তি আর তাদের শাবকগুলো সাধারণ মানুষের মস্তিকে ঢুকিয়ে দিতে চায় ইসলাম মানেই জঙ্গি-মৌলবাদী- সন্ত্রাসী।
প্রকারান্তরে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম,যে ইসলামের পতাকাতলে সমবেত হয়েছে তাঁর জীবন হয়েছে আলোয় আলোকিত,হয়েছে সম্মানিত।
আপনারা কি জানেন আমরা মুসলমানরা কোন নবীর উম্মত,কেমন মহামানবের জীবনাদর্শ অনুসরণ করে চলি-
তিনি সেই নবী যিনি ইহুদি-কাফিরদের নির্যাতনে অতিষ্ট হয়েও কোনো অভিযোগ করতেন না, কোনো কটু কথা বলতেননা।
তিনি এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বাণী ছড়িয়ে দিতে।
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব।
–সুনানে আবু দাউদ : ৩০৫২
মুহাম্মদ (সা.) আরও বলেছেন-
অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না।
অথচ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।
–সহিহ বোখারি : ৩১৬৬
শান্তির ধর্ম ইসলামে উল্লেখ আছে
‘যে ব্যক্তি কোনো অমুসলিকে অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহতায়ালা তার জন্য জান্নাত হারাম করে দেবেন।
(-সুনানে নাসাঈ : ৪৭৪৭)
আপনারা যারা মন্দির ভাঙার অভিযোগ করেন ইসলামী নেতৃত্বের দিকে তাদের জানা উচিৎ এমন শিক্ষা ইসলাম ধর্ম দেয়না।
জেনে রাখুন রাসূলুল্লাহ (সা.) ও খোলাফায়ে রাশেদিনের চিরাচরিত নিয়ম ছিল যখন কোনো যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন হতো,
তখন যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন নসিহত, দিকনির্দেশনার পাশাপাশি একথা অবশ্যই বলে দিতেন যে-
‘যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের পর কোনো মন্দির-গীর্জা-উপাসনালয় ভেঙে ফেলবে না।
(মুসান্নাফ আবি শায়বা : ৩৩৮০৪)
সুতরাং মন্দির-গীর্জায় হামলার মতো ঘটনায় কেবল ইসলাম বিদ্বেষমূলক কথাবার্তা না বলে এর সঠিক তদন্ত করুন,খুঁজে দেখুন ঘটনার পিছনের ঘটনা কি?
ইসলামী নেতৃত্বের প্রতি অভিযোগ তোলার লাগে একবার ইসলাম সম্পর্কে জেনে নিন।
অন্ধ না হয়ে বিবেকের চোখ দিয়ে দেখুন জেনে যাবেন মুসলমানরাই কেবল ভিন্ন ধর্মের মানুষদের সম্মান করে।
এই শিক্ষা আমরা আমাদের প্রিয় নবীর কাছ থেকেই পেয়েছি।
দেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামীলীগ রাজপথে কোনোভাবেই দাড়াতে পারবেনানা কারন তাদের মাত্রাতিরিক্ত জুলুম-অপশাষণে আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন।সাধারণ মানুষ ওদের প্রতিহত করছে। সীমাহীন লুটপাট অর্থপাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে প্রায় রাস্তায় পেলে জনগন এদের কাছে হিসেব চাইবে।বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধান পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়নি কিন্তু আওয়ামীলীগ সভানেত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন নিজের বোনকে নিয়ে।।দলীয় নেতাকর্মীদের কথা না ভেবে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করেছেন এমতাবস্থায় আওয়ামিলীগ জনগণের সামনে দাঁড়ানোর কোন সমর্থন কিংবা শক্তি নেই। তাই সংখ্যালঘুদের ট্রামকার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামীলীগ দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছে।
আবহমান কাল থেকে গড়ে উঠা হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনকে শত্রুতায় পরিনত করার চেষ্টা করছে।
আওয়ামিলীগের এই কূটকৌশলকে বুদ্ধি-বিবেক-মেধা-জ্ঞান চক্ষু দিয়ে মোকাবেলা করতে হবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়কেও।
আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আমরাই জিতবো, হেরে যাবে সকল অশুভ শক্তি।আমাদের বাংলাদেশ আমরাই গড়বো সকল ধর্মের সকল মতের মানুষ মিলে এটাই আমাদের প্রত্যাশা।
এক চোখে আমার মন্দির থাকুক
এক চোখে থাক মসজিদ
বৌদ্ধ থাকুক এই বুকের পাজরে
খৃষ্টানও জুড়ে থাক পুরোটা হৃদ।

সাজন আহমদ সাজু
সভাপতি
আলোর অন্বেষণ

Related Articles

Back to top button