

ইফতেখার হোসেন চৌধুরী: প্রায় ছয় লক্ষ সেকেন্ডেরও বেশী সময় ধরে আমি এই জায়গাটা তৈরী করছিলাম। খুব বেশী আনন্দ লাগছিলো এখানে আমার আস্তানা করতে পেরে। কাজ মোটামুটি শুরু করেই দিচ্ছিলাম,ঠিক সে সময়ই যত গন্ডগোল শুরু হল। প্রথমে ভাবলাম স্বাভাবিক যেভাবে পানির স্রোত যায়,সেরকম ই চলে যাবে।
কিন্তু না, এ দেখি লাগাতার সুনামির মত আসছেই চারিপাশ থেকে। আর পানিগুলা সাধারণ পানি না; সাধারণ পানি আমাদের পরিচিত,এবং বহু আত্মীয়ের আভাসস্থল। এটি খুবই বিষাক্ত পানিয় আসছিল।অনেক্ষণ ধরে বিষাক্ত পানিয় দিয়ে ভাসানোর পর আক্রমণ বন্ধ হল।এদিকে কাজ যতটুকু এগিয়ে নিয়েছিলাম সব লন্ডভন্ড হয়ে গেছে।
যাক বাবা, বিষাক্ত পানিয়র স্রোত তো থামলো!তখনও পর্যন্ত বুঝিনী যে সামনে কি বিভীষিকা তেড়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে গেল চতুর্মুখী হামলা। সেই ছয় লক্ষ সেকেন্ডেরও বেশী সময় আগ হতে নিয়মিত যেই বিষাক্ত রাসায়নিক দিয়ে আমাদের দমিয়ে রাখা হতো, সেই বিষাক্ত রাসায়নিক এবং তা লাগিয়ে আমাদের দুমড়ে মুচড়ে দেবার অস্ত্র দিয়ে চলছিল ধ্বংসযজ্ঞ।
আগে পিছে কোন ভাবেই সুবিধামত জায়গা করতে পারছিলাম না।খুব অল্প কিছুক্ষণের জন্য থেমে আবার শুরু হল ধ্বংস যজ্ঞ। পালাবদল করে তিন বার থেমে থেমে এই অপারেশন চালিয়ে গত ছয় লক্ষ সেকেন্ড ধরে বানানো আমার স্বপ্ন, আমার আক্রমণের সব প্রস্তুতি এবং হাতিয়ার লন্ড ভন্ড হয়ে গেল। অতপর আগের মতই এ বন্দিশালায় কেবল জানটা নিয়েই বেঁচে রইলাম।
আমি স্ট্রেপটোকাস মুটান্স! গত ৬ লক্ষ সেকেন্ডেরও বেশী সময় ধরে এই দুজনের মুখের ভেতর আমার আক্রমণের আয়োজন করছিলাম। এদের আক্রমণ করবার এমনিতেই অনেক অনেক বেশী ইচ্ছা তো থাকেই। কারণ এরা আমার আক্রমণের ব্যাপারে সবসময় সচেতনই থাকতো।
দেড় লক্ষ সেনেন্ড সময় পার হবার পর আস্তানা গাড়া শুরু করি! একে একে সব প্রস্তুতি শেষে এনামেল-ক্ষয়কারী এসিডের উৎপত্তিরও ব্যবস্থা হয়েই গিয়েছিল। অতপর সব লন্ড ভন্ড হয়ে গেল।
আসলে আমাদেরই খুব শক্তিশালি একজন গডফাদার মানব সমাজে খুবই মারাত্মকভাবে আক্রমণ করেছে। আমি যে ২জনকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম,তাদের একজন গডফাদারে আক্রান্তদের চিকিৎসার জন্য এবং আরেকজন বাকিরা যাতে আক্রান্ত না হয় সেই কাজে খুবই অক্লান্ত পরিশ্রম করছেন। যার ফলশ্রুতীতে গত ছয় লক্ষ সেনেন্ডরও বেশী সময় ধরে তারা দুজনেই দাঁত মাজন করতে অপারগ ছিলেন। এবং আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম।
কি? আমার পরিচয় এখনো অস্পষ্ট?
-স্ট্রেপ্টোকোকাস মিউট্যান্স হ’ল ব্যাকটিরিয়া যা আপনি সম্ভবত সবচেয়ে বেশি শুনেছেন। এটি আপনার মুখে থাকে এবং আপনি যে শর্করা এবং স্টার্চ খান তা খাওয়ায়। ক্ষয়িষ্ণু ক্ষুধার উপজাত হিসাবে এটি এনামেল-ক্ষয়কারী অ্যাসিড তৈরি করে যা মানুষের দাঁতে ক্ষয়ের অন্যতম একটি কারণ।
আর আমাদের গডফাদার?
-কোরোনা ভাইরাস, কোভিড-১৯
যে দুজন কে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম,তাদের চিনেছেন তো??
বিঃদ্রঃ বিষাক্ত পানীয়,রাসায়নিক এবং রাসায়নিক লাগানোর অস্ত্র যথাক্রমে প্রতীকী অর্থে মাউথ ওয়াশ,টুথপেস্ট এবং ব্রাশ কে বুঝানো হয়েছে।




