প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে বিদেশিদের কাছে হাত পাততে হয় না : চুমকি


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন,আমাদের দেশের নারীরা অবহেলিততো বটেই এর চেয়ে আরও বেশি অবহেলিত কিশোরিরা,আমাদের দেশের অনেক জায়গা এমন আছে যেখানে মেয়ে শিশু কে তারা নিজেদের বুঝা মনে করে, মেয়েরা পরিবারের বুঝা নয় তারা হচ্ছে পরিবার ও দেশের সম্পদ,তাদের কে কারিগরি প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত বানাতে পারলে তারা দেশ ও জাতির কল্যাণে ভুমিকা রাখতে পারবে, দেশের এতিম
অসহায় কিশোরিদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে রুপান্তরিত করতে ফিমেইল একাডেমিতে এ কারিগরি ভবন প্রতিষ্টা করা হচ্ছ্ধেসঢ়;। হাওর পাড়ের এতিম কিশোরিরা বিভিরœ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে তারা নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে এ আমার বিশ্বাস, সরকার কিশোরিদের মানব সম্পদে রুপান্তরিত করতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে, আমাদেও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে সারা বিশ্বের নজর কেড়েছেন,যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীর ক্ষমতায়ন
ছাড়া দেশের উন্নতি কখনো ও সম্ভব নয়।
শুক্রবার সকাল ১১টায় দিরাই পৌর শহরের সুজানগরে অবস্থিত বাংলাদেশ ফিমেইল একাডেমির কারিগরি একাডেমিক ভবনের
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলায়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) মিজানুর রহমান,অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান, কর্মসুচি পরিচালক জিলান উদ্দিন, পি কে চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ।উপস্থিত ছিলেন দিরাই
সার্কেলের সহকারি পুলিশ সুপার বেলায়ত হোসেন শিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার মনি রানী তালুকদার,দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসরাম সরদার
খেজুর,ডা: মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসি দবিরুল ইসলাম চৌধুরী, কয়েছ চৌধুরী,আতিক চৌধুরী , একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, শিক্ষক আকিবুননেছা, জহুরা বেগম, প্রমুখ।



