সিলেট

নগরীর মেন্দিবাগে ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি ।। ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় সিলেট নগরীর মেন্দিবাগে অভিযান চালিয়েছে পুলিশ।

আজ শনিবার বিকেলে মেন্দিবাগ এলাকায় মেসার্স অনিক স্টোর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সিগারেট বিপণনকারী দোকানে গিয়ে ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

ডার্বি সিগারেটের কোম্পানী নির্ধারিত ৪ টাকার পরিবর্তে ৫ টাকা দাবি করায় পুলিশ কর্মকর্তারা এর কারণ জানতে চান।

যথাযথ কারণ জানতে না পারায় ঐ দোকানদারকে সব ধরনের পণ্য সার্বিক মূল্যে বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়। ঘটনার গভীরতা নিরীক্ষা করতে পুলিশ কর্মকর্তারা আশপাশের আরও কিছু দোকানে ঘুরে একই চিত্র দেখতে পান।

এ ব্যাপারে উৎসুক জনতা ও সকল দোকানদারকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

Related Articles

Back to top button