প্রবাস

কাতারে বৃহত্তর ঢাকা প্রবাসীকল্যাণ সমিতির ইফতার মাহফিল

কাতারে বৃহত্তর ঢাকা প্রবাসীকল্যাণ সমিতির ইফতার মাহফিল

কে.এম.সুহেল আহমদ: কাতারের রাজধানী দোহার মোশাইরিব এলাকায় পাঁচ তারকা হোটেলের উন্মুক্ত ছাদে কাতার প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কাতারস্থ বৃহত্তর ঢাকা প্রবাসীকল্যাণ সমিতি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক সফিকুল ইসলাম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। সহ-সভাপতি সোলায়মান গণি ও যুগ্ম-সম্পাদক শামস শাহীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাজী বাশার সরকার।

বক্তব্য রাখেন যথাক্রমে ঢাকা সমিতিরি প্রধান উপদেষ্টা প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, সহ-সভাপতি হাবিবুর রহামন, বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, অধ্যক্ষ জুলফিকার আাজাদ, উপদেষ্টা আলমগীর হোসন আলী, উপদেষ্টা মনির হোসেন, সহ-সভাপতি শেখ মনির হোসেন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
হাফেজ মাজহারুল ইসলামের দোয়ার পর ইফতার গ্রাহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button